কি ধরনের খাবারে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়

ভিটামিন সি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীর নিজে থেকে এই ভিটামিন তৈরি করতে পারেনা, তাই আমাদের নিত্যদিনের খাবারের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হয়।

ভিটামিন সি  এর উৎসঃ কোন খাবার খেলে ভিটামিন সি পাবেন?




ভিটামিন সি বলতে আমরা শুধু টক জাতীয় ফলই বুঝি, কিন্তু এর বাইরেও কিছু শাকসবজিতে ভিটামিন সি রয়েছে।

পেজ সূচিপত্রঃ যেসব ফল ও শাক-সবজিতে ভিটামিন সি পাবেন।

লেবু জাতীয় ফল

লেবু জাতীয় ফল ভিটামিন সি এর সবচাইতে বড় উৎস। লেবু জাতীয় ফলের মধ্যে রয়েছে জাম্বুরা ,কমলা, মালটা, কাগজি লেবু ও পাতি লেবু । এসব ফল থেকে প্রতিদিন ভিটামিন সি এর একটি বড় উৎস পাওয়া যায়। লেবুর রস ভিটামিন সি এর চমৎকার একটি  উৎস ।

পেয়ারা

অনেকে জানেন না যে কমলার চেয়ে পেয়ারাতে অনেক গুণ বেশি ভিটামিন সি রয়েছে প্রতিদিন একটি মাঝারি আকারের পেয়ারা আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে । ভিটামিন সি এর পাশাপাশি অনেক বেশি প্রোটিন রয়েছে।

আমলকি

দেশি ফলের মধ্যে আমলকিকে ভিটামিন সি এর ভান্ডার বলা হয়, কমলার চেয়ে ২০গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে । প্রতিদিন একটি করে আমলকি খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়।

পেঁপে

পেঁপে হচ্ছে ভিটামিন সি এর একটি সহজলভ্য উৎস । পেঁপে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং ভিটামিন এর চাহিদা পূরণ করে। কাঁচা পেঁপে ও পাকা পেঁপে উভয়েই শরীরের জন্য অনেক বেশি উপকারী।

সবুজ শাকসবজি

ফুলকপি ও বাঁধাকপি এই সবজি গুলোতে ভিটামিন সি এর ভালো একটি উৎস রয়েছে। প্রতিদিন এগুলো খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়।





কেন ভিটামিন সি এর প্রয়োজন?

  • ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়িয়ে শরীরকে বিভিন্ন সংক্রমনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে । 
  • কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বককে সতেজ রাখে এবং অকাল বার্ধক্য থেকে রক্ষা করে।
  •  ভিটামিন সি শরীর থেকে টক্সিক বের করতে সাহায্য করে। 
যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য ভিটামিন সি খুবই প্রয়োজন ।





কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

ভিটামিন সি তাপে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ।তাই সবজি খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো সম্ভব হলে ফল বা কাঁচা সবজি হালকা ভাব দিয়ে খাওয়ার চেষ্টা করুন। কাটা ফল দীর্ঘক্ষণ ফেলে না রাখাই ভালো দ্রুত খেয়ে ফেলা উচিত কারণ বাতাসের সংস্পর্শে ভিটামিন সি এর গুনাগুন কমে যায়।

প্রতিদিনের খাদ্য তালিকায় এই সাধারণ খাবারগুলো রাখলে আপনি খুব সহজে ভিটামিন সি এর অভাব দূর করতে পারবেন । এরকম আরো নতুন নতুন টিপস পেতে আমার পাশে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লার্ন উইথ নুসরাতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url