Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার  একদম সহজ নিয়মটি জানুন। কিভাবে সঠিক উপায়ে পণ্যের নাম, সুন্দর বিবরণ এবং আকর্ষণীয় ছবি আপলোড করবেন তা ধাপে ধাপে শিখতে পারবেন।

Shopify-স্টোরে-প্রোডাক্ট


সেই সাথে পণ্যের দাম নির্ধারণ এবং এসইও করার কিছু দারুন ট্রিক্স এখানে শেয়ার করা হয়েছে। আপনার অনলাইন দোকানের বিক্রি বাড়াতে এবং প্রফেশনাল ভাবে প্রোডাক্ট সাজাতে আজি সম্পন্ন লেখাটি পড়ুন।

পেজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার প্রাথমিক পরিচিতি লাভ

অনলাইন ব্যবসার জগতে Shopify বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। আপনার ই-কমার্স যাত্রার প্রথম এবং প্রধান কাজ হল নিজের স্টোর টিকে সুন্দরভাবে সাজানো এবং সেখানে পন্য প্রদর্শন করা এই প্রক্রিয়ার প্রথম ধাপ। আপনাকে আপনার Shopify একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর আপনি যে মূল ইন্টারফেসটি দেখতে পাবেন তাকে বলা হয় Shopify ড্যাশবোর্ড।

এই ড্যাসবোর্ড থেকে আপনার স্টোরের সমস্ত কার্যক্রম যেমন অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ডাটা এবং প্রোডাক্ট লিস্টিং নিয়ন্ত্রণ করা হয়। বাম পাশের মেনু বারে আপনি প্রোডাক্ট নামের একটি অপশন দেখতে পাবেন। নতুনদের জন্য এই ইন্টারফেসটি প্রথম দেখায় কিছুটা জটিল মনে হতে পারে। তবে একবার নিয়মগুলো বুঝে গেলে এটি অত্যন্ত সহজ হয়ে যায়। সঠিক নিয়মে পণ্য আপলোড করার জন্য এই ড্যাশবোর্ডের প্রতিটি অপশন এর কাজ জানা জরুরী।

পণ্য বিক্রয়ের মূল ভিত্তি হলো কাস্টমারের কাছে পণ্যের সঠিক উপস্থাপন। আর এই উপস্থাপনার জন্য আপনাকে প্রথমে Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ অনুসরণ করতে হবে। আপনি যখন প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি নতুন পেজ আসবে। সেখানে আপনার স্টোরের সমস্ত পণ্যের তালিকা দেখাবে। প্রাথমিক এই পরিচিতি আপনাকে পরবর্তী জটিল কাজগুলো সহজে করতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ আকর্ষণীয় প্রোডাক্ট নির্ধারণ করা

আকর্ষণীয় প্রোডাক্ট টাইটেল বা শিরোনাম নির্ধারণের নিয়ম

একটি পণ্যের শিরোনাম বা টাইটেল হল সেটি যা একজন ক্রেতা সবার আগে লক্ষ্য করেন। টাইটেল দেখে ক্রেতা বুঝতে পারেন পণ্যটি আসলে কি এবং এটি তার প্রয়োজনের সাথে মিলছে কিনা। তাই পণ্যের শিরোনাম সবসময় সংক্ষিপ্ত, স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে। অবান্তর বা অতিরিক্ত দীর্ঘ শিরোনাম কাস্টমারকে বিভ্রান্ত করতে পারে এবং স্টোরের পেশাদারিত্ব নষ্ট করে।

আকর্ষণীয় টাইটেল লেখার সময় পণ্যের মূল বৈশিষ্ট্য বা ব্র্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা বুদ্ধিমানের কাজ হবে। যেমন আপনি যদি একটি জুতো বিক্রি করেন তবে শুধু জুতো না লিখে পুরুষদের আরামদায়ক চামড়ার ক্যাজুয়াল জুতো লিখতে পারেন। এতে ক্রেতা পণ্যটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যান এবং কেনাকাটা সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য সহজ হয়। সার্চ ইঞ্জিনে আপনার পণ্যকে সহজে খুঁজে পাওয়ার জন্য টাইটেল এর ভূমিকা অপরিসীম।

বিস্তারিত এবং এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখুন

প্রোডাক্ট ডেসক্রিপশন বা পণ্যের বিবরণ হল আপনার ডিজিটাল সেলসম্যান। যেহেতু অনলাইন শপিং এ ক্রেতারা পণ্যটি সরাসরি স্পর্শ করতে বা দেখতে পারেন না তাই এই বিবরণের মাধ্যমে তাদের আশ্বস্ত করতে হয়। একটি ভালো ডেসক্রিপশনে পণ্যের উপাদান, সাইজ, ব্যবহারের নিয়ম এবং এর উপকারিতা স্পষ্ট ভাবে উল্লেখ থাকা উচিত। এটি ক্রেতার মনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হওয়া প্রয়োজন।

ডেসক্রিপশন লেখার সময় টেক্সটকে ছোট ছোট প্যারাগ্রাফ এবং বুলেট পয়েন্টে ভাগ করে নেওয়া ভালো। এতে ক্রেতারা খুব দ্রুত তাদের প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পান। শুধু পণ্যের গুনগান না করে এ পণ্যটি কিভাবে ক্রেতার সমস্যা সমাধান করবে বা তার জীবনে কি মূল্য যোগ করবে সেই বিষয়ে আলোকপাত করা উচিত। একটি আকর্ষণীয় গল্প আপনার পণ্যের বিক্রয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর জন্য সক্রিপশন বক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন ডেসক্রিপশন লিখবেন তখন স্বাভাবিকভাবে মূল কিওয়ার্ড গুলো লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এ ধারাবাহিকতায়  Shopify স্টোরের প্রোডাক্ট যোগ করার ধাপ বিষয়টি মাথায় রেখে ডিসক্রিপশনটি সাজালে তা সার্চ ইঞ্জিনে ভালো রেঙ্ক করতে সাহায্য করে।

উচ্চমানের ইমেজ এবং মিডিয়া ফাইল আপলোড করুন

অনলাইন কেনাকাটায় ছবির গুরুত্ব অপরিসীম, কারণ মানুষ যা দেখে তাই কেনে। একটি ঝাপসা বা কম রেজোলিউশনের ছবি আপনার স্টোরে নির্ভরযোগ্যতা এক নিমিষে কমিয়ে দিতে পারে। তাই পণ্যের ছবি তোলার সময় পর্যাপ্ত আলো এবং সঠিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা অত্যন্ত জরুরী। সাধারণত সাদা বা হালকা এক রং এর ব্যাকগ্রাউন্ড পণ্যের মূল রূপ ফুটে তুলতে সবচাইতে বেশি সাহায্য করে।

আরও পড়ুনঃ অনলাইন বিজনেস করবেন কিভাবে

শুধুমাত্র একটি ছবি না দিয়ে পণ্যের বিভিন্ন অ্যাঙ্গেল বা কোন থেকে তোলা একাধিক ছবি আপলোড করা উচিত। যদি সম্ভব হয় তবে পণ্যটি ব্যবহারের বাস্তব সম্মত ছবি যুক্ত করুন। বর্তমান সময়ে Shopify তে থ্রিডি মডেল এবং ছোট ভিডিও ক্লিপ যুক্ত করার সুবিধা রয়েছে। একটি ১৫ সেকেন্ডের ছোট ভিডিও ক্রেতাকে পণ্যটি সম্পর্কে শতভাগ নিশ্চিত করতে সাহায্য করে।

সঠিক মূল্য এবং ডিসকাউন্ট প্রাইস নির্ধারণের কৌশল

পণ্যের মূল্য নির্ধারণ ব্যবসার অন্যতম একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশ। সঠিক মূল্য না হলে বাজারে টিকে থাকা এবং লাভ করা অসম্ভব হয়ে পড়ে। Shopify তে মূল্য নির্ধারণের জন্য মূলত দুটি প্রধান বক্স রয়েছে একটি হল প্রাইজ এবং অন্যটি হলো কম্পেয়ার এন্ড প্রাইজ এ দুটি বক্সের সঠিক ব্যবহার আপনার বিক্রয় বাড়াতে ম্যাজিকের মতো কাজ করতে পারে।

প্রাইস বক্সে আপনাকে সে মূল্যটি লিখতে হবে যা ক্রেতা পণ্যটি কেনার জন্য আসলে পরিশোধ করবেন। আর কম্পেয়ার এন্ড প্রাইস বক্স এ পণ্যের আসল বা পূর্বের মূল্যটি লিখতে হয় যা বর্তমান মূল্য চেয়ে বেশি থাকে। যখন আপনি এটি সেট করবেন তখন স্টোরে পণ্যটির আসল মূল্যের ওপর একটি দাগ কেটে ডিসকাউন্ট বা ছাড়ের মূল্য প্রদর্শিত হবে। এটি কাস্টমারকে  দ্রুত পণ্যটি কিনতে উৎসাহিত করে।

ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং স্টক ট্রাকিং করার উপায়

আপনার স্টোরে পণ্য আছে কিন্তু কাস্টমার অর্ডার করার পর দেখলেন স্টক শেষ এমন পরিস্থিতি ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি কাস্টমারের অসন্তুষ্টি বাড়ায় এবং ব্র্যান্ডের সুনাম নষ্ট করে। এ সমস্যা সমাধানের জন্য Shopify তে ইনভেন্টরি বা স্টক ম্যানেজমেন্ট এর ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে আপনি প্রতিমুহূর্তে জানতে পারবেন কোন পণ্যটি কত পিস আপনার কাছে মজুদ আছে।

ইনভেন্টরি সেকশনে প্রথমে আপনাকে এস কে ইউ বা স্টক কিপিং ইউনিট কোড দিতে হবে। এটি প্রতিটি পণ্যের জন্য একটি ইউনিক কোড যা পণ্যটি শনাক্ত করতে সাহায্য করে। বড় স্টোরের ক্ষেত্রে যেখানে হাজার হাজার পন্য থাকে সেখানে এসকিউ কোড ছাড়া ইনভেন্টরি পরিচালনা করা অসম্ভব। এর পাশাপাশি পণ্যের বারকোড থাকলে তাও এখানে ইনপুট দেওয়া সম্ভব।

শিপিং এবং পণ্যের ওজন সংক্রান্ত তথ্য প্রদান

ভৌত বা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে শিপিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কারণ পণ্যটি ক্রেতার ঠিকানায় সঠিকভাবে পৌঁছানো প্রয়োজন।Shopify তে শিপিং সেটাপ করার জন্য পণ্যের সঠিক ওজন এবং পরিমাপ দেওয়া দরকার। ভুল ওজন দিলে শিপিং চার্জ ভুল হিসাব হতে পারে যার ফলে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে অথবা কাস্টমার অতিরিক্ত শিপিং চার্জ দেখে চলে যেতে পারে।

শিপিং সেকশনের প্রথমে একটি অপশন থাকে যা হল দিস ইজ দা ফিজিকাল প্রোডাক্ট। আপনার পণ্যটি যদি কোন ডিজিটাল ফাইল বা সেবা না হয়ে বাস্তব কোন বস্তু হয় তবে এটি সিলেক্ট করতে হবে। এরপর পণ্যের সঠিক ওজন নির্দিষ্ট করতে হবে এবং ওজনের একক হিসেবে পাউন্ড, কেজি বা গ্রাম সিলেক্ট করার অপশন পাবেন। আপনার কুরিয়ার সার্ভিসের সাথে মিল রেখে এই একক নির্ধারণ করা উচিত।

প্রোডাক্ট ভেরিয়েন্ট বা বিভিন্ন সাইজ ও কালার তৈরি

অনেক পণ্যের বিভিন্ন ধরন বা ভেরিয়ান্ট থাকে যেমন একটি শার্ট এর বিভিন্ন সাইজ কিংবা বিভিন্ন রং থাকতে পারে। Shopify তে প্রতিটি সাইজ বা রং এর জন্য আলাদা আলাদা প্রোডাক্ট পেজ তৈরি করার প্রয়োজন নেই। আপনি একটি মাত্র প্রোডাক্ট পেজের ভেতরে সমস্ত অপশন বা ভেরিয়েন্ট সুন্দরভাবে যুক্ত করে দিতে পারেন। যা কাস্টমারের কেনাকাটার অভিজ্ঞতা কে সহজ করে।

ভেরিয়েন্ট যুক্ত করার জন্য ভেরিয়েন্ট অপশনে গিয়ে টিক চিহ্ন দিতে হবে এরপর আপনি সাইজ কালার মেটেরিয়াল বা স্টাইল এর মত অপশন গুলো যোগ করতে পারবেন। প্রতিটি অপশনের বিপরীতে তার মান গুলো যেমন ইসমল মিডিয়াম লার্জ কমা বা এন্টার দিয়ে লিখে দিতে হবে।  Shopify স্বয়ংক্রিয়ভাবে এই অপশনগুলোর সমস্ত সম্ভাব্য কম্বিনেশন বা সমন্বয় তৈরি করে একটি তালিকা আপনার সামনে উপস্থাপন করবে।

সার্চ ইঞ্জিন লিস্টিং এবং মেটা ট্যাগ অপটিমাইজেশন

আপনার Shopify স্টোরে পণ্য যোগ করার পর যদি মানুষ তা গুগল বা অন্যান্য কোন সার্চ ইঞ্জিনে খুজে না পায়, তবে বিক্রি আশানুরূপ হবে না। সার্চ ইঞ্জিন থেকে বিনামূল্যে অর্গানিক কাস্টমার পাওয়ার জন্য প্রোডাক্ট পেজের এসইও করা অত্যন্ত জরুরি। Shopify প্রতিটি প্রোডাক্ট পেজের নিচে সার্চ ইঞ্জিন লিস্টিং নামে একটি বিশেষ সেকশন প্রদান করে, যা মূলত আপনার মেটা ডাটা নিয়ন্ত্রণ করে।

এই সেকশনে আপনি দেখতে পাবেন google সার্চ এ আপনার পণ্যটি কেমন দেখাবে। এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি পণ্যের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন। এটি মূল প্রডাক্ট টাইটেল থেকে আলাদা হতে পারে এবং এটিকে আরও বেশি সার্চ-বান্ধব ও আকর্ষণীয় করে তৈরি করা সম্ভব।

আরও পড়ুনঃ প্রোডাক্ট স্ট্যাটাস নির্বাচন করবেন কিভাবে

প্রডাক্ট স্ট্যাটাস নির্ধারণ এবং চূড়ান্তভাবে লাইভ করার নিয়ম

পণ্য যোগ করার সময় সমস্ত তথ্য ছবির মূল্য এবং এসইও সেটাপ সম্পন্ন হওয়ার পর শেষ ধাপ হল পণ্যটির স্ট্যাটাস নির্ধারণ করা। Shopify তে পণ্যের দুটি মূল স্ট্যাটাস থাকে একটি হলো ড্রাফট এবং অন্যটি হলো একটিভ। পণ্য আপলোড এর কাজ চলাকালীন সময়ে বা কোন তথ্য বাকি থাকলে এটিকে ড্রাইভ হিসেবে সংরক্ষণ করে শ্রেয়, যাতে কাস্টমাররা অর্ধেক তৈরি হওয়া পেজ দেখতে না পান। 

যখন আপনি নিশ্চিত হবেন যে পণ্যের সমস্ত তথ্য নির্ভুল ভাবে দেওয়া হয়েছে এবং এটি বিক্রির জন্য সম্পন্ন প্রস্তুত তখন স্ট্যাটাসটি একটিভ মুডে পরিবর্তন করতে হবে। একটিভ করার সাথে সাথে কোন পণ্যটি আপনার অনলাইন স্টোরে ক্রেতাদের জন্য দৃশ্যমান হয়ে যাবে। এর পাশাপাশি ডান পাশের মেনু থেকে সেলস চ্যানেল সিলেক্ট করতে হবে অর্থাৎ পণ্যটি আপনি শুধু অনলাইন স্টোরে নাকি ফেসবুক ইনস্টাগ্রামেও দেখতে চান তা নির্ধারণ করতে হবে। 

সংরক্ষণ বা সেভ করার পর আপনি ভিউ অপশনে ক্লিক করে সরাসরি আপনার লাইফ স্টোরে পণ্যটি কেমন দেখাচ্ছে তা নিজে দেখে নিতে পারেন। কোন ভুল ত্রুটি চোখে পড়লে ড্যাশবোর্ডে ফিরে এসে পুনরায় তা একটিভ করা সম্ভব। নিয়মিত এবং সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোডের এই অভ্যাস আপনার Shopify স্টোরকে একটি সফল এবং লাভজনক ই-কমার্স  ব্রান্ডে পরিণত করবে। 

শেষ কথাঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ 

একটি সফল ই-কমার্স ব্যবসার মূল ভিত্তি হল গ্রাহকের কাছে পণ্য সঠিকভাবে উপস্থাপন করা। আশা করি Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার নিয়ম নিয়ে তৈরি এই আর্টিকেলটি আপনার অনলাইন স্টোর সাজানোর কাজকে আরো সহজ করে তুলেছে। এখানে দেখানো ধাপ গুলো অনুসরণ করে আপনি কেবল প্রোডাক্ট আপলোডি করতে পারবেন না বরং সঠিক এসিইও এবং প্রাইসিং ট্রিক্স খাটিয়ে  আপনার বিক্রিও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন।

তাহলে আর দেরি কেন? এখনই আপনার Shopify স্টোরে প্রথম প্রোডাক্টটি যোগ করুন এবং আপনার ই-কমার্স যাত্রাকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। আপনার ব্যবসার জন্য অনেক অনেক শুভকামনাডে।


বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লার্ন উইথ নুসরাতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Nusrat Anjum
Nusrat Anjum
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও লার্ন উইথ নুসরাতের এডমিন । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২মাসের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।