লোকাল SEO কি? কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে করবেন
অনলাইনে স্থানীয় গ্রাহকদের আকর্ষণ করতে লোকাল SEO এর ভূমিকা অপরিসীম। জানুন লোকাল SEO কি এবং কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে লোকাল সাইটেশন এবং রিভিউ এর মাধ্যমে আপনার ব্যবসাকে সফল করবেন।
আপনার স্থানীয় ব্যবসাকে সার্চ ইঞ্জিনের শীর্ষে নিয়ে যাওয়ার সহজ উপায় শিখুন। গুগল মাই বিজনেস সেটআপ, NAP কনসিস্টেন্সি ও লোকাল কিওয়ার্ড ব্যবহারের কৌশল জানতে পড়ুন এই বিস্তারিত আর্টিকেলটি।
পেজ সূচিপত্রঃ লোকাল SEO কি? কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে করবেন
- লোকাল SEO কী?
- লোকাল SEO কেন গুরুত্বপূর্ণ?
- কোন ধরনের ব্যবসার জন্য লোকাল SEO সবচেয়ে গুরুত্বপূর্ণ?
- লোকাল SEO-এর প্রধান সুবিধা
- লোকাল SEO কিভাবে করবেন?
- লোকাল সাইটেশন এবং অনলাইন ডিরেক্টরি সাবমিশন
- লোকাল কিওয়ার্ড রিসার্চ ও কনটেন্ট স্ট্রাটেজি
- ওয়ান পেজ অপটিমাইজেশন এবং ওয়েবসাইট সেটআপ
- ক্রেতাদের রিভিউ এবং অনলাইন রেটিং এর গুরুত্ব
- মোবাইল অপটিমাইজেশন এবং ভয়েস সার্চ প্রস্তুতি
লোকাল SEO কী?
Local SEO(Local Search Engine Optimization) হলো এমন একটি SEO কৌশল যার মাধ্যমে নির্দিষ্ট এলাকার মানুষ Google Search ও Google Maps এ আপনার ব্যবসাকে সহজে খুঁজে পায়। যদি আপনার ব্যবসা কোন নির্দিষ্ট শহর, উপজেলা বা এলাকার গ্রাহকদের জন্য হয় তাহলে লোকাল SEO আপনার ব্যবসার অনলাইন দৃশ্যমানতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সাধারণ SEO- এর লক্ষ্য হতে পারে সারা দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে ভিজিটর। কিন্তু লোকাল SEO-এর মূল লক্ষ্য হলো একটি নির্দিষ্ট এলাকার সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো।
উদাহরণস্বরূপ-
- রাজশাহীর একজন ডেন্টিস্ট।
- ঢাকার একটি রেস্টুরেন্ট।
- খুলনার একটি কম্পিউটার সার্ভিস সেন্টার।
- চট্টগ্রামের একটি কোচিং সেন্টার।
এসব প্রতিষ্ঠানের জন্য লোকাল SEO বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
লোকাল SEO কেন গুরুত্বপূর্ণ?
বর্তমানে অধিকাংশ মানুষ কোন ব্যবসা সম্পর্কে জানার আগে গুগলে সার্চ করেন। যদি আপনার ব্যবসা গুগল সার্চ কিংবা গুগল ম্যাপস এ সহজে খুঁজে পাওয়া যায় তাহলে নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আরও পড়ুনঃ বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরু করার গাইড
লোকাল SEO মাধ্যমে আপনি-
- আপনার এলাকার মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন।
- গুগল ম্যাপ এর দৃশ্যমান হওয়ার সুযোগ বাড়াতে পারেন।
- স্থানীয় গ্রাহকের আস্থা অর্জন করতে পারেন।
- ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়াতে পারেন।
- ফোন কল দিকনির্দেশনা এবং সরাসরি দোকানে আসা গ্রাহকের সংখ্যা বাড়াতে পারেন।
- এটি বিশেষভাবে উপকারী যদি আপনার ব্যবসা কোন নির্দিষ্ট শহর বা এলাকার ওপর নির্ভরশীল হয়।
কোন ধরনের ব্যবসার জন্য লোকাল SEO সবচেয়ে গুরুত্বপূর্ণ?
সব ব্যবসার লোকাল SEO প্রয়োজন হয় না। এটি বিশেষভাবে কার্যকর যেসব ব্যবসা নির্দিষ্ট এলাকায় সেবা প্রদান করে।
যেমন-
- রেস্টুরেন্ট
- হাসপাতাল।
- ডেন্টাল ক্লিনিক।
- ডায়াগনস্টিক সেন্টার।
- ফার্মেসি।
- সেলুন।
- বিউটি পার্লার।
- জিম।
- ইলেকট্রনিক্স দোকান।
- কম্পিউটার সার্ভিস সেন্টার।
- আইনজীবীর চেম্বার।
- ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
- কোচিং সেন্টার।
- হোটেল।
- ট্রাভেল এজেন্সি।
লোকাল SEO-এর প্রধান সুবিধা
লোকাল SEO-এর মাধ্যমে আপনি-
- স্থানীয় বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।
- বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পারেন।
- দীর্ঘ মেয়াদে অর্গানিক ভিজিটর বাড়াতে পারেন।
- গুগল ম্যাপস এ ব্যবসার উপস্থিতি শক্তিশালী করতে পারেন।
- ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে পারেন।
- স্থানীয় গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পাওয়ার সুযোগ তৈরি করতে পারেন।
- সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারেন।
লোকাল SEO কিভাবে করবেন?
লোকাল SEO সফলভাবে করার জন্য শুধু একটি ওয়েবসাইট তৈরি করলেই হবে না। গুগলে যেন আপনার ব্যবসাকে সঠিকভাবে বুঝতে পারে সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। নিচে লোকাল SEO-এর সবচেয়ে কার্যকর পদ্ধতি গুলো আলোচনা করা হলো:-
গুগল বিজনেস প্রোফাইল তৈরি করুন
লোকাল SEO-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা। এটি গুগলের একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যবসার তথ্য যোগ করতে পারেন।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাইপিং শেখার নিয়ম
গুগল বিজনেস প্রোফাইলে সঠিক তথ্য থাকলে আপনার ব্যবসা গুগল সার্চ এবং গুগল ম্যাপসে দেখানো সম্ভাবনা বাড়ে। অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই নিচে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন।
- ব্যবসার নাম
- ঠিকানা
- মোবাইল নম্বর
- ওয়েবসাইট
- ব্যবসার ক্যাটাগরি
- খোলা ও বন্ধের সময়
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর গুগলে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
NAP-এর কনসিস্টেন্সি বজায় রাখুন
লোকাল SEO-এর NAP একটি গুরুত্বপূর্ণ বিষয়। NAP-এর অর্থ হলো(Name Address Phone number)
আপনার ওয়েবসাইট গুগল বিজনেস প্রোফাইল, ফেসবুক পেজ এবং অন্যান্য বিজনেস ক্যাটাগরিতে একই তথ্য ব্যবহার করুন। যদি এক জায়গায় ভিন্ন ফোন নাম্বার বা ভিন্ন ঠিকানা থাকে তাহলে গুগল বিভ্রান্ত হতে পারে তাই সব জায়গায় একই তথ্য ব্যবহার করা লোকাল SEO-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরূপ, আপনার দোকানের ঠিকানা যদি ওয়েবসাইট এবং গুগল ম্যাপে সামান্য আলাদাভাবে লেখা থাকে (যেমন, এক জায়গায় street আর অন্য জায়গায় st) তাহলেও অ্যালগরিদম সেটাকে ছোটখাট অসঙ্গতি হিসেবে গণ্য করতে পারে। তাই সর্বদা সব প্ল্যাটফর্মে হুবহু একই ফরমেটে NAP তথ্য আপডেট রাখতে হবে।
লোকাল সাইটেশন এবং অনলাইন ডিরেক্টরি সাবমিশন
লোকাল সাইটেশন বলতে অনলাইনের বিভিন্ন ওয়েব ডিরেক্টরি ব্লগ বা পোর্টাল সাইডে আপনার ব্যবসার নাম ঠিকানা ও ফোন নম্বরে উল্লেখ থাকাকে বোঝায়। স্থানীয় বাজারের প্রতিযোগিতায় এটি একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। যত বেশি নির্ভরযোগ্য সাইটে আপনার সাইটেশন থাকবে গুগলের চোখে আপনার কর্তৃত্ব তত বৃদ্ধি পাবে।
বিভিন্ন স্থানীয় সাইট্রেশন ডিরেক্টরি যেমন হলুদ পৃষ্ঠা (yellow page) বিভিন্ন স্থানীয় বিজনেস ফোরাম, ফেসবুক পেজ এবং স্থানীয় চেম্বার অফ কমার্সের ওয়েবসাইটে আপনার ব্যবসার নথিভুক্ত করা উচিত। এসব জায়গা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে কোম্পানির সঠিক তথ্য প্রদান করতে হয়।
মানসম্মত লোকাল সাইটেশন তৈরি করলে শুধু যে সার্চ ইঞ্জিনের রাঙ্কিং বারে তা নয় বরং সেই সমস্ত ডিরেক্টরি থেকে সরাসরি অনেক রেফারেল কাস্টমার বা ক্লায়েন্ট পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যেকোনো বাজে স্ক্যামিং ডিরেক্টরি সাইটেশন না করে ভালো ও নির্ভরযোগ্য সাইটে সাইটেশন করা উচিত।
লোকাল কিওয়ার্ড রিসার্চ ও কনটেন্ট স্ট্রাটেজি
যেকোনো অনলাইন প্রচারণার মূল ভিত্তি হল সঠিক শব্দ বা কীওয়ার্ড বেছে নেওয়া। সাধারণ কিওয়ার্ড এবং লোকাল কিওয়ার্ড মধ্যে প্রধান পার্থক্য হলো এলাকাভিত্তিক শব্দের ব্যবহার। উদাহরণস্বরূপ- সেরা কফি শপ একটি সাধারন কিওয়ার্ড। কিন্তু রাজশাহীর সেরা কফি শপ হলো একটি চমৎকার লোকাল কিওয়ার্ড।
লোকাল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি ব্যবহারকারীদের চিন্তা ভাবনা বিশ্লেষণ করতে পারেন। আপনার সার্ভিস বা পণ্যের নামের সাথে আপনার শহর, থানা বা এলাকার নাম যুক্ত করে কিওয়ার্ড তালিকা তৈরি করতে হবে।
কনটেন্ট স্ট্রাটেজির ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে স্থানীয় বিষয়াবলী নিয়ে ব্লগ পোস্ট বা সার্ভিস পেজ তৈরি করা উচিত। আপনার এলাকায় আয়োজিত বিভিন্ন ইভেন্ট স্থানীয় খবর বা সমস্যার সমাধান নিয়ে কনটেন্ট লিখলে স্থানীয় পাঠকদের আকর্ষণ করা অনেক সহজ হয়। এতে গুগল আপনার সাইটকে নির্দিষ্ট এলাকার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করে।
ওয়ান পেজ অপটিমাইজেশন এবং ওয়েবসাইট সেটআপ
লোকাল অডিয়েন্সের জন্য ওয়েবসাইট কে অপটিমাইজ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজে এমন কিছু এলিমেন্ট থাকা উচিত যা আপনার ভৌগলিক অবস্থান স্পষ্ট ভাবে প্রকাশ করে। আপনার ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং H1 H2 হেডিংয়ে স্থানীয় এলাকার সংক্রান্ত কিওয়ার্ড যুক্ত করতে হবে।
ওয়েবসাইটের ফুটার সেকশনে আপনার নাম সম্পন্ন ঠিকানা এবং ফোন নাম্বার স্থায়ীভাবে যুক্ত করে দেয়া উচিত। এছাড়া যোগাযোগ পেজে একটি গুগল ম্যাপ যুক্ত করে দিলে গুগল এবং ব্যবহারকারী উভয়ের জন্য আপনার লোকেশন বোঝা সহজ হয়ে যায়।
আপনার ওয়েবসাইটের লোকাল বিজনেস টাইপের Schema Markup বা সেমান্টিক কোড ব্যবহার করা উচিত। এটি এমন এক ধরনের ডাটা কোড যা গুগল বটকে আপনার ব্যবসার ধরণ কাজের সময়সূচি রিভিউ রেটিং এবং সঠিক ভৌগলিক স্থানাঙ্ক স্পষ্ট ভাবে বুঝতে সাহায্য করে।
ক্রেতাদের রিভিউ এবং অনলাইন রেটিং এর গুরুত্ব
বর্তমান যুগের ক্রেতারা তাদের কোন দোকান বা সার্ভিস এ যাওয়ার আগে অনলাইনে অন্যদের মতামত বা রিভিউ সেভ করে নেন। কাস্টমার রিভিউ শুধু নতুন করে তাদের ভরসা যোগায় না এটি রাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বড় ভূমিকা পালন করে। আপনার সন্তুষ্ট গ্রাহকদের গুগল বিজনেস প্রোফাইল বা ফেসবুকে একটি চমৎকার রিভিউ এবং স্টার রেটিং দেওয়ার জন্য অনুরোধ করুন।
রিভিউ যত বেশি ও ইতিবাচক হবে গুগলের কাছে আপনার প্রতিষ্ঠানের ট্রাস্ট তত বৃদ্ধি পাবে। রিভিউ পাওয়ার পর চুপ করে না থেকে প্রতিটা রিভিউ এর দ্রুত ও নম্রভাবে উত্তর দেওয়া উচিত। যদি কোন ক্রেতা খারাপ বা নেতিবাচক রিভিউ দেন তবে তা নিয়ে উত্তেজিত না হয়ে পেশাদারিত্বের সাথে দুঃখ প্রকাশ করে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া উচিত। এটা আপনার কাস্টমার কেয়ার সার্ভিস এর সুনাম বজায় থাকে।
মোবাইল অপটিমাইজেশন এবং ভয়েস সার্চ প্রস্তুতি
অধিকাংশ মানুষ ভ্রমণের সময় বা চলতে ফিরতে নিজের স্মার্টফোন ব্যবহার করেই কাছাকাছি থাকা দোকান বা সেবা খুজে থাকেন। তাই আপনার ওয়েবসাইটটি যেন মোবাইলের দ্রুত ও সুন্দরভাবে লোড হয় সেদিকে বিশেষ নজর দেওয়া দরকার। মোবাইল বান্ধব না হলে প্রচুর সম্ভাবনাময় কাস্টমার হাতছাড়া হয়ে যেতে পারে।
আজকাল অনেকে টাইপ না করে মুখে বলে বা ভয়েস সার্চ ব্যবহার করে খোঁজখবর নেন। যেমন- মোবাইল হাতে নিয়ে অনেকেই বলেন ওকে গুগল ফাইন্ড অফ বেকারি নেয়ার মি ভয়েস সার্চের ধরন সাধারণ টাইপিং সার্চ এর থেকে একটু আলাদা এবং কথোপকথন ভাষার মতো হয়।
ভয়েস সার্চ এর সাথে খাপ খাওয়াতে আপনাকে লং টেল কিওয়ার্ড এবং সচারচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী আকারে কনটেন্ট সাজাতে হবে। এতে করে যখনই কেউ মুখে প্রশ্ন করে কোন লোকাল তথ্য খুঁজবে তখন আপনার সাইটের উত্তরটি সামনে চলে আসা সুযোগ বাড়বে।
শেষ কথা: লোকাল SEO কি এবং কেন গুরুত্বপূর্ণ
পরিশেষে বলা যায়, স্থানীয় ব্যবসার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে, লোকাল ডিজিটাল মার্কেটিং কৌশলের কোন বিকল্প নেই। আলোচনা সারসঙ্গে হিসেবে যদি চিন্তা করি লোকাল SEO কি এবং কেন গুরুত্বপূর্ণ তবে উত্তর একটাই এটি আপনার কম বাজেটে সবচেয়ে বেশি কার্যকরী এবং স্থানীয় কাস্টমার এনে দেওয়ার অনন্য উপায়। বড় বড় বহু জাতি কোম্পানির সাথে প্রতিযোগিতা না করে আপনি খুব সহজেই আপনার নিজস্ব ভৌগোলিক এলাকায় আধিপত্য বিস্তার করতে পারেন।
সঠিক পরিকল্পনা, সঠিক তথ্য প্রদান এবং অনলাইন প্রোফাইল নিয়মিত আপডেট রাখার মাধ্যমে খুব সহজেই আপনি স্থানীয় বাজারে শীর্ষ স্থান দখল করতে পারেন। তাই দেরি না করে আজই আপনার ব্যবসার লোকাল প্রেসেন্স জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
লোকাল SEO সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা(FAQ)
১. লোকাল SEO কী?
লোকাল এসও হলো এমন একটি এসইও কৌশল যার মাধ্যমে নির্দিষ্ট এলাকার মানুষ গুগল সার্চ ও গুগল ম্যাপ সে আপনার ব্যবসা কে সহজে খুঁজে পায়।
২.লোকাল SEO এবং সাধারণ SEO- এর মধ্যে পার্থক্য কি?
সাধারণ SEO- এর লক্ষ্য সারা দেশ বা আন্তর্জাতিক পর্যায়ের ভিজিটর আর লোকাল SEO নির্দিষ্ট এলাকার সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে।
৩.গুগল বিজনেস প্রোফাইল কি লোকাল SEO-এর জন্য জরুরী?
হ্যাঁ গুগল বিজনেস প্রোফাইল লোকাল SEO-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি আপনার ব্যবসাকে গুগল সার্চ ও গুগল ম্যাপস এ প্রদর্শিত হতে সাহায্য করে।
৪. লোকাল SEO- এর ফলাফল পেতে কতদিন লাগে?
সাধারণত দুই থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে প্রতিযোগিতা ওয়েবসাইটের মান এবং নিয়মিত অপটিমাইজেশনের ওপর সময় কম বেশি হতে পারে।
৫. লোকাল SEO কি ছোট ব্যবসার জন্য উপকারী?
অবশ্যই রেস্টুরেন্ট,হাসপাতাল, ডেন্টাল ক্লিনিক, সেলুন, কোচিং সেন্টার, ট্রাভেল এজেন্সী এবং অন্যান্য স্থানীয় ব্যবসার জন্য লোকাল SEO অত্যন্ত কার্যকর।
নিয়মিত এরকম কার্যকরী তথ্য পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ।


লার্ন উইথ নুসরাতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url